রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করলেন উপাচার্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করলেন উপাচার্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
রাবিতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করলেন উপাচার্য ছবির ক্যাপশন:
রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিশাল পর্দায় প্রদর্শন করা হয়। এজন্য সিনেট ভবনের উত্তর-পূর্ব চত্বরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আয়োজন করে। খেলা শুরুর আগে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য খেলাটি উপভোগ করেন। খেলা রাত ১টায় শুরু হলেও রাত ১২টা থেকেই প্রদর্শন চত্বর ফুটবল অনুরাগীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠে।

উপাচার্য তাঁর বক্তব্যে তিনি ফুটবল খেলা একটি টিমওয়ার্কের বিষয় ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। আমরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজে ও কর্মে সেই শুভ গুণ প্রকাশ করতে পারি।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিণতি ভালো হবে না

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিণতি ভালো হবে না