তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর প্রেসিডেন্ট মাসাতো কান্দা-র নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ও এডিবির চলমান উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন খাতে এডিবি দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংস্থাটির অর্থায়ন ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কসমিক ডেস্ক