ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের ছবির ক্যাপশন:

দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর ধাপে ধাপে এই উদ্যোগ বাস্তবায়ন করা হতে পারে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম

মন্ত্রী বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের ট্রেনে নারী যাত্রীদের সংখ্যা বাড়ছে এবং তাদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের প্রধান আন্তঃনগর ট্রেনগুলোতে নারীদের জন্য পৃথক কোচ সংযুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারী যাত্রীদের জন্য নির্ধারিত কোচে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তাকর্মীও নিয়োগ দেওয়া হতে পারে।

এদিকে সরকারের এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক নারী যাত্রী। তারা মনে করছেন, আলাদা কোচ চালু হলে ভ্রমণে স্বস্তি ও নিরাপত্তা দুটোই বাড়বে।

তবে কেউ কেউ মনে করছেন, শুধু আলাদা কোচ নয়, পুরো রেলব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়ানোও জরুরি। বিশেষজ্ঞদের মতে, নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবেই নারী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫

পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫