গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ ছবির ক্যাপশন:

দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার শঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পরিকল্পিত তৎপরতার তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে Counter Terrorism and Transnational Crime (CTTC) ইউনিটসহ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং তারা একাধিক সংবেদনশীল স্থানে সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলা চালানোর জন্য বিভিন্ন পদ্ধতি অনুসন্ধান করছে ওই গোষ্ঠীটি, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সতর্কতা বার্তার অনুলিপি Criminal Investigation Department (CID), Special Branch (SB), সিটিটিসি এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ। এরপরও এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চমাত্রার সতর্কতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তপশিলের সময়সীমা ঘনিয়ে আসায় ১১ দলীয় জোটে দরকষাকষি তুঙ্গে

তপশিলের সময়সীমা ঘনিয়ে আসায় ১১ দলীয় জোটে দরকষাকষি তুঙ্গে