নাহিদ রানার গতিতে গুঁড়িয়ে করাচি, ইতিহাস গড়ল পেশোয়ার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাহিদ রানার গতিতে গুঁড়িয়ে করাচি, ইতিহাস গড়ল পেশোয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
নাহিদ রানার গতিতে গুঁড়িয়ে করাচি, ইতিহাস গড়ল পেশোয়ার ছবির ক্যাপশন:

পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আলো ছড়ালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে করাচি কিংসকে বিধ্বস্ত করে রেকর্ড গড়েছে পেশোয়ার জালমি

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে করাচিতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ১৫৯ রানের বিশাল জয় তুলে নেয় পেশোয়ার, যা পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও পরে দারুণ ঘুরে দাঁড়ায় পেশোয়ার। শ্রীলঙ্কার তারকা কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম মিলে গড়েন ১৯১ রানের বিশাল জুটি। মেন্ডিস মাত্র ৪৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ১০৯ রান করেন, আর বাবর আজম খেলেন ৮৭ রানের অপরাজিত ইনিংস। শেষদিকে আব্দুল সামাদ-এর ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস। আর সেই চাপকে দুঃস্বপ্নে পরিণত করেন নাহিদ রানা। নিজের ৪ ওভারের কোটায় একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।

তার করা এক বিধ্বংসী ওভারে ফেরেন খুশদিল শাহঅ্যাডাম জাম্পা, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নাহিদের গতি ও নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় করাচি কিংস।

নাহিদের সঙ্গে বল হাতে অবদান রাখেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। এছাড়া ইফতিখার আহমেদসুফিয়ান মুকিম প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন।

অভিষেক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচেই রাজকীয় প্রত্যাবর্তন করলেন নাহিদ রানা। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেশোয়ার জালমি। একইসঙ্গে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকেও নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাবর আজমের দল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই বছর কঠিন সময়, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী আমির খসর

দুই বছর কঠিন সময়, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী আমির খসর