রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী ছবির ক্যাপশন:

টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১১ জুলাই) বিকেলে রাঙামাটি সদর সেনা জোনের উদ্যোগে শহর ও কাউখালী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত তিনটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি রাঙামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঘাগড়া আশ্রয়কেন্দ্র) পরিদর্শন করেন।

সেনা জোনের তথ্য অনুযায়ী, তিনটি আশ্রয়কেন্দ্রে থাকা মোট ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। খাদ্যসহ জরুরি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে মানিকছড়ি সেনাক্যাম্প ও ঘাগড়া সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সাপছড়ি ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনা সদর জোন জানিয়েছে, পার্বত্য অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

স্থানীয়দের আশা, চলমান এই মানবিক সহায়তা কার্যক্রম দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১৮ থেকে ২৭ মার্চ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১৮ থেকে ২৭ মার্চ