দুবাই মেরিনায় ওরাকল ভবনে হামলার চেষ্টা, আতঙ্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুবাই মেরিনায় ওরাকল ভবনে হামলার চেষ্টা, আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
দুবাই মেরিনায় ওরাকল ভবনে হামলার চেষ্টা, আতঙ্ক ছবির ক্যাপশন:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দেশটিতে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।

দুবাই মিডিয়া অফিস জানায়, মেরিনা এলাকার ওরাকল ভবনের ওপরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও আগুন বা কাঠামোগত ক্ষতির খবর মেলেনি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেও ওরাকল করপোরেশনের কার্যালয়ে ইরান হামলা চালিয়েছে বলে গুঞ্জন চাউর হয়েছিল। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ তা অস্বীকার করে। দুবাই মিডিয়া অফিস সে সময় এক বিবৃতিতে জানায়, এসব ভুয়া খবর। এর কোনও বাস্তব ভিত্তি নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সম্প্রতি ওরাকলসহ একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল ইরান। এরপরই এই হামলার ঘটনা ঘটল।

দুবাই শহরের একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মেরিনা এলাকা। সেখানে দুবাই মেরিনা শপিং মলসহ বেশকিছু আকর্ষণীয় স্থান রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। এর মধ্যে আরব আমিরাতের দুবাই, আবুধাবির মতো শহরগুলোকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ওরাকল ভবনে হামলার আগে শুক্রবার আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়। হামলায় দেশটির বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চিন্তকের সম্পাদক মারুফ, নির্বাহী সম্পাদক রিতিকা

চিন্তকের সম্পাদক মারুফ, নির্বাহী সম্পাদক রিতিকা