যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটির বেশি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটির বেশি

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটির বেশি ছবির ক্যাপশন: ঈদযাত্রার ভিড়ে যমুনা সেতু এলাকায় যানবাহনের দীর্ঘ সারি।

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ব্যাপক যাত্রাচাপে যমুনা সেতু দিয়ে গত ছয় দিনে ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে সেতু থেকে ২০ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে সেতু কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন যমুনা সেতু পার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী পূর্ব টোলপ্লাজা দিয়ে চলাচল করেছে ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি যানবাহন এবং ঢাকামুখী পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন পার হয়।

এই ছয় দিনে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা থেকে ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজা থেকে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে।

দিনভিত্তিক হিসাব অনুযায়ী, ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন থেকে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা, ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন থেকে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন থেকে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।

এছাড়া ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন থেকে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন থেকে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন থেকে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে চার গুণ বেশি যানবাহন সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও চারটি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছিল।

ঈদের ছুটি শেষে বুধবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখা

রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখা