যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণে অনুমতি দেয়নি শ্রীলঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণে অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণে অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ছবির ক্যাপশন:

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে অবতরণের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা সরকার। দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে শুক্রবার পার্লামেন্টে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের ৪ থেকে ৮ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুটি যুদ্ধবিমান অবতরণের অনুমতি চেয়েছিল। এসব বিমানে জিবুতির একটি ঘাঁটি থেকে আনা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের পরিকল্পনা ছিল বলে জানান তিনি।

প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, দেশের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, একই সময়ে ইরানও তাদের তিনটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়েছিল, সেটিও নাকচ করা হয়।

তিনি ব্যাখ্যা করে বলেন, “আমরা যদি ইরানকে অনুমতি দিতাম, তাহলে যুক্তরাষ্ট্রকেও দিতে হতো”—এমন পরিস্থিতি এড়াতেই উভয় পক্ষকেই ‘না’ বলা হয়েছে।

এর মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে। এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা কৌশলগতভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

সংঘাতের মধ্যে শ্রীলঙ্কার জলসীমায় ইরানের একটি সামরিক জাহাজে হামলার ঘটনাও তুলে ধরেন প্রেসিডেন্ট। তিনি জানান, ওই ঘটনায় হতাহতদের পাশাপাশি কিছু ক্রুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।

বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর শ্রীলঙ্কা সফর করছেন এবং দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।

অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে থাকা শ্রীলঙ্কা এখন বৈশ্বিক সংঘাতের প্রভাবে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কায় রয়েছে। দেশটির জন্য যুক্তরাষ্ট্র বড় রপ্তানি বাজার হলেও, ইরান তাদের চায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রেতা—যা এই কূটনৈতিক ভারসাম্যকে আরও জটিল করে তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি ক্ষমতার অপব্যবহার: বিটিসিএলের কর্মকর্তাসহ পাঁচজনের না

সরকারি ক্ষমতার অপব্যবহার: বিটিসিএলের কর্মকর্তাসহ পাঁচজনের না