নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ, রাতেই উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ, রাতেই উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি অবরুদ্ধ, রাতেই উদ্ধার ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এতে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেট এলাকায় একটি পোশাক কারখানার ভেতর থেকে পুলিশ তাকে উদ্ধার করে। প্রায় দুই ঘণ্টা তিনি অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এমপি আল আমিন বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন। উপস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবসায়ীরা এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের পরপরই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ব্যবসায়ীরা এমপিকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তাকে একটি পোশাক কারখানার ভেতরে রাখা হয়। পরে বিকেএমইএ, বিসিক শিল্প মালিক সমিতি এবং নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, একটি ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্যে উপস্থিত ব্যবসায়ীরা প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান ত্যাগ করেন। পরে পুলিশ এলে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় এমপি নিরাপদে স্থান ত্যাগ করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে। রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এমপি আল আমিন জানান, তিনি এ বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করবেন না।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে আলোচনা সৃষ্টি করেছে। বক্তব্যকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২৯ লাখ টাকার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২৯ লাখ টাকার