তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন:

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পৃথক বার্তায় তারা শুভেচ্ছা জানান। বার্তায় বিএনপির বড় বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি সমর্থন প্রকাশ করে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার বার্তায় বলেন, নির্বাচনে বিএনপির সফলতার জন্য তারেক রহমানকে অভিনন্দন। বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

এই শুভেচ্ছা বার্তাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতার ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকি

নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার দাবি, বেলা ৩টায় ইনকি