জরিপে ৪৩% মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জরিপে ৪৩% মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
জরিপে ৪৩% মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধী ছবির ক্যাপশন:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। রয়টার্স বার্তা সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান ইপসস যৌথভাবে পরিচালিত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ৪ জনেরও বেশি এই হামলার বিরোধিতা করেছেন। বিপরীতে, ২৭ শতাংশ নাগরিক হামলার পক্ষে মত দিয়েছেন, আর ২৯ শতাংশ অনিশ্চিত রয়েছেন।

জরিপে ১,২৮২ জন অংশগ্রহণ করেন এবং এতে উঠে আসে, শনিবার ভোরে শুরু হওয়া হামলার খবর প্রায় ৯ জনের মধ্যে ১ জন অন্তত কিছুটা জানতেন।

হামলার প্রভাব ও পরিস্থিতি অনুযায়ী জনমত আরও পরিবর্তন হতে পারে। জরিপে দেখা গেছে, যদি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা হতাহত হন, তাহলে ৫৪ শতাংশ উত্তরদাতা চলমান সামরিক অভিযানের বিরোধিতা করবেন। এছাড়া, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সম্ভাবনায় ৪৫ শতাংশ বেশি বিরোধী হবেন।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষেত্রে এই সামরিক অভিযান সফল হলে ৪৮ শতাংশ নাগরিক সমর্থন প্রদর্শন করতে প্রস্তুত।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৬% মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারে ‘অতিরিক্ত আগ্রহী’। তবে ৩৫% মনে করেন, তার সামরিক নীতি প্রায় সঠিক মাত্রায় রয়েছে।

এই জরিপ থেকে বোঝা যায়, ইরানে সামরিক হামলা নিয়ে মার্কিন জনমত বিভক্ত এবং সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তে জনমতের চাপও প্রতিফলিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবাননের বৈরুতে বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলা

লেবাননের বৈরুতে বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলা