খামেনিকে আমি মেরেছি, ট্রাম্পের সাহসী বক্তব্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খামেনিকে আমি মেরেছি, ট্রাম্পের সাহসী বক্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
খামেনিকে আমি মেরেছি, ট্রাম্পের সাহসী বক্তব্য ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি’। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইরান দুইবার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে আঘাত করেছি।

তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে ইরান-সংশ্লিষ্ট একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকে তিনি ইঙ্গিত করেছেন, যেখানে ট্রাম্পকে লক্ষ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সিও এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সেখানে কেন্দ্রীভূত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী

দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী