সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জোবায়ের আলম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোচ্চার সাস্ট চ্যাপ্টারের উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ সরকার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. শাদমিন হাসান সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তারা নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানান।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন আবেদা খাতুন চৌধুরী। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হোসাইন আহমেদ ও মো. মহিম উদ্দিন মুবাশ্বির। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রুহিল মাদীনি মীম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম রাহিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদী হাসান ওমর সোহাগ। কোষাধ্যক্ষ হয়েছেন মো. জাহেদুর রহমান চৌধুরী এবং সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম। অফিস সম্পাদক সাজেদুল ইসলাম ও সহ-অফিস সম্পাদক আব্দুল্লাহ আল রাফি দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুমিন আহমদ লালন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান। প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক হয়েছেন সানজিদা পাঠান এবং সহ-সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিক সরকার ও সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনি শুভ। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন মাহি আহমেদ এবং সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক কামরুল হাসান। আইন বিষয়ক সম্পাদক হিসেবে সাফওয়ান চৌধুরী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রোকন মিয়া দায়িত্ব পালন করবেন। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন আল আমিন এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক আফিয়া বিনতে ঐশী ও সানি আলম। গবেষণা ও ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদুল ইসলাম এবং সহ-গবেষণা ও ডকুমেন্টেশন সম্পাদক মো. জুয়েল। আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক হয়েছেন আলতাফুর রহমান তাসনিম এবং সহ-আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক তানভিরুল ইসলাম আদনান।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুদাব্বির হুসাইন নাদিম, মো. মেহেদী হাসান মুন্না, মুমিন খান, আল-আমিন রাহাদ, মো. মুস্তাকিমুল আল-আমিন, মো. আয়মান মুহিব ও তানভীর হাসান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানো, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক উদ্যোগ গ্রহণে সোচ্চার সাস্ট চ্যাপ্টার সক্রিয় ভূমিকা পালন করবে।
কসমিক ডেস্ক