খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মিটফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সিরতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

হামিদ উপস্থিত ডাক্তার সমাজকে গরীব ও দুস্থ রোগীদের সেবা দিতে আহ্বান জানান এবং যেকোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের অগ্রগতিতে সবাইকে অবদান রাখতে হবে।

মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই দেশ গঠনের কাজ শুরু করেছেন। সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও দেশের উন্নয়নে নিজ নিজ জায়গায় অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ও বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন নিয়ে পোস্ট ও মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা

নির্বাচন নিয়ে পোস্ট ও মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা