বিভিন্ন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিভিন্ন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
বিভিন্ন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল ছবির ক্যাপশন:

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা ৯ জন শীর্ষ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম ও মোহাম্মদ রফিকুল হকের সই রয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বেগম শরিফা খান, বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক; ড. কাইয়ুম আরা বেগম, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন; এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন; ড. মো. মোখলেস উর রহমান, সদস্য (সিনিয়র সচিব), পরিকল্পনা কমিশন; মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; মোহাম্মদ ইউসুফ, চেয়ারম্যান (সিনিয়র সচিব), ভূমি আপিল বোর্ড; সিদ্দিক জোবায়ের, মহাপরিচালক (সিনিয়র সচিব), জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি); মো. সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ; এবং শীষ হায়দার চৌধুরী, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক সংস্কার ও নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ রদবদল আনা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় এলে সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে দেবে জামায়াত

ক্ষমতায় এলে সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে দেবে জামায়াত