পাটগ্রামে কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাটগ্রামে কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
পাটগ্রামে কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগে স্ত্রীর  মামলায় স্বামী গ্রেফতার ছবির ক্যাপশন:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার জন্মদাতা পিতার বিরুদ্ধে। এ ঘটনায় মা বাদী হয়ে বোরবার রাতে পাটগ্রাম থানায় একটি এজাহার দায়ের করেছেন। গত ১১ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার রসুলগঞ্জ (স্টেশনপাড়া, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা মোছা. নাছিমা বেগম (৩৪) তাঁর স্বামী মো. রবিউল ইসলাম কবিরাজ (৪৮)-এর বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষন চেষ্টার  অভিযোগ করেন। অভিযুক্ত বিকৃত মানসিকতার ওই কবিরাজের বাড়ি রহমতপুর (গাটিয়ারভিটা, ১ নম্বর ওয়ার্ড), পাটগ্রাম উপজেলায়।

 ঘটনারদিন কিশোরীর মা ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে গেলে বাড়িতে দুই বোন (১৫ ও ১২) একা ছিল। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে ছোট বোন জেগে ওঠে বাধা দিলে অভিযুক্ত সেখান থেকে সরে যায়।

পরদিন কিশোরী বিষয়টি মাকে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীর মা প্রাথমিক অবস্থায় ঘটনাটি গোপন রেখে স্বামীকে পাপ কাজ থেকে ফিরে আসার সুযোগ দেন কিন্তু স্বামীর দৃষ্টিভঙ্গীর বিবর্তন না হওয়ায় অবশেষে বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : জেলা প্রতিনিধি, লালমনিরহাট

কমেন্ট বক্স
মেহেরপুরের গাংনীতে ভুট্টাখেতের পাশে উদ্ধার দুই বোমাসদৃশ বস্ত

মেহেরপুরের গাংনীতে ভুট্টাখেতের পাশে উদ্ধার দুই বোমাসদৃশ বস্ত