নির্বাচনী আমেজে কক্সবাজার-১, ভোটারদের আস্থায় সালাহউদ্দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী আমেজে কক্সবাজার-১, ভোটারদের আস্থায় সালাহউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
নির্বাচনী আমেজে কক্সবাজার-১, ভোটারদের আস্থায় সালাহউদ্দিন ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার বিপরীতে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী। এ দুজনই এ আসনে নতুন মুখ।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থানের কারণে অন্য দুই প্রার্থীর তুলনায় অনেকটাই নিশ্চিত বিজয়ের পথে রয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি এ আসনে তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং চারদলীয় জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী ফোরামের প্রভাবশালী সদস্য হিসেবেও তিনি পরিচিত।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চকরিয়া ও পেকুয়া এলাকায় ভোটের আমেজ বাড়ছে। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম—সবখানেই চলছে নির্বাচন নিয়ে আলোচনা। সরাসরি পোস্টার কম দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও, গান ও নানা কনটেন্টের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা।

পেকুয়া সদর ইউনিয়নের ভোটার আমিনুল হক বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারার পর এবার সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন তারা। পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিয়েও মানুষের প্রত্যাশা রয়েছে।

নিজের বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপিকে সরকারে আনতে হবে। চকরিয়া-পেকুয়াকে নিয়ে তার সুপরিকল্পিত উন্নয়ন ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী ছরওয়ার আলম কুতুবী ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অবস্থান তুলে ধরেন।

সব মিলিয়ে কক্সবাজার-১ আসনে নির্বাচনী লড়াই জমে উঠলেও অভিজ্ঞতা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন সালাহউদ্দিন আহমদ—এমনটাই মত স্থানীয় ভোটারদের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফিলিস্তিনে মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আতঙ্কে মুসল্লিরা

ফিলিস্তিনে মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আতঙ্কে মুসল্লিরা