অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা একুশের চেতনা ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।
কসমিক ডেস্ক