ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিরুদ্ধে বিচার শুরু ছবির ক্যাপশন:

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী গাজী হাসান মাহমুদ জানান, মামলাটি দায়েরের পর আসামিদের বিরুদ্ধে সমন জারি হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানা, সম্পত্তি ক্রোক এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আসামি আমানুল্লাহ আত্মসমর্পণ করে জামিন নিলেও অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তাদের অনুপস্থিতিতেই আদালত অভিযোগ গঠন করেন।
অন্য আসামিরা হলেন— সোনিয়ার স্বামী ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান সুমন, পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।
২০২৪ সালের ২১ নভেম্বর রাজধানীর পুরান পল্টনের গাজী ফিরোজ কায়ছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ই-অরেঞ্জ শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেন। ওই প্রলোভনে পড়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কেনার জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন।
৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তা সরবরাহ করা হয়নি। পরে অফিসে গিয়ে টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু