চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৮ গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৮ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৮ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ-এর ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে নগরের কোতোয়ালি থানার অধীনে রাইফেল ক্লাবের সামনে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

বাঁশখালীর চাঁপাছড়ি আশ্রাফ আলী চৌধুরীর ছেলে মো. তুষার (২০) রত্নপুর ২ নম্বর ওয়ার্ড আলম মিয়ার বাড়ির মিজবাহ রহমান চৌধুরীর ছেলে মো. মাসুদুর রহমান (২৪) হাটহাজারীর ফতেয়াবাদ সন্ধীপ কলোনির আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২০) মো. স্বপনের ছেলে মো. রাকিব (১৯) মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ইব্রাহীম হোসেন বাবু (২২) মৃত নুরুল হকের ছেলে মো. শরীফ হোসেন মুন্না (২০)
মো. বাহারের ছেলে মো. রিয়াজ হোসেন (২০) সাতকানিয়ার সৈয়দপাড়া এলাকার ওসমান গনির ছেলে সৈয়দ হামিদ মিয়াজী (২২)তারা সবাই চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ভোরে রাইফেল ক্লাবের সামনে যুবলীগের কয়েকজন সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়তে পারে, ২১ বছরের মধ্যে অস্বাভাব

ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়তে পারে, ২১ বছরের মধ্যে অস্বাভাব