স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে ফিরছেন নেইমার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে ফিরছেন নেইমার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দলে ফিরছেন নেইমার ছবির ক্যাপশন:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ Carlo Ancelotti। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামিতে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন আনচেলত্তি। তিনি জানান, নেইমার বর্তমানে সম্পূর্ণ ফিট এবং পুরো সপ্তাহ জুড়ে দলের সঙ্গে ভালো অনুশীলন করেছে। তার মতে, “নেইমারের মতো কোয়ালিটির খেলোয়াড় দলে ফেরা আমাদের জন্য বড় স্বস্তি।”

নেইমারকে শুরু থেকেই খেলানো হবে কি না—এমন প্রশ্নে কোচ রসিকতা করে বলেন, তিনি যদি ৯০ মিনিট খেলতে পারেন, তবে নেইমারও অনায়াসে পুরো ম্যাচ খেলতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, মাঠে না থাকলেও ডাগআউটে নেইমারের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে। সেই ম্যাচে প্রথমার্ধেই গুরুতর হাঁটুর চোটে পড়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ প্রায় ৯৮০ দিন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন।

এই দীর্ঘ বিরতির কারণে ব্রাজিল সমর্থকদের মধ্যে নেইমারের ফেরা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। একই সঙ্গে তরুণ ফরোয়ার্ড এনড্রিকের সম্ভাব্য উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। কোচের মতে, দল এখন এমন অবস্থায় রয়েছে যেখানে অভিজ্ঞতা ও তরুণ শক্তি একসঙ্গে কাজ করছে।

ব্রাজিল ইতোমধ্যে গ্রুপপর্বে মিশ্র ফল করেছে—প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র এবং দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে। স্কটল্যান্ড ম্যাচ তাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে নেইমারের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নেইমারের ফেরা শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং দলের মানসিক শক্তির জন্যও বড় প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু মিয়া, দুধ দিয়ে গো

ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু মিয়া, দুধ দিয়ে গো