রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল সহযোগী ছবির ক্যাপশন:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী সদর কোম্পানির একটি দল মোহনপুর থানার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।

অভিযানে উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মো. মুকুল ওরফে কালু (৪০) গ্রেপ্তার হন। তবে তার সহযোগী ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যান।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা গাঁজাও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার মুকুল এবং পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-৫।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শীর্ষ ১০ দলের মুখোমুখি না হয়েই ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

শীর্ষ ১০ দলের মুখোমুখি না হয়েই ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা