জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
জিহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর মো. জিহাদ (১৬) হত্যার বিচার এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জুলাই) সকালে আয়োজিত এ কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া, জয়নাল মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দ্রুত অগ্রগতি না হলে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অভিযানের পরও বন্ধ নয় ভাঙ্গুড়ার ভেজাল দুধ কারবার

অভিযানের পরও বন্ধ নয় ভাঙ্গুড়ার ভেজাল দুধ কারবার