তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি ছবির ক্যাপশন:

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের হাতে চিঠিটি তুলে দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা

চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে।

ওম বিড়লা জানান, তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে চিঠি হস্তান্তর করেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার জন্য শুভকামনা ও প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

ওম বিড়লা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যায় রহস্য ঘনীভূত, অজ্

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যায় রহস্য ঘনীভূত, অজ্