সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, হুইপ নাহিদ ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, হুইপ নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, হুইপ নাহিদ ইসলাম ছবির ক্যাপশন:

সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে স্পষ্ট করেছে জামায়াত জোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়।

তথ্যমতে, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক।

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের নবনির্বাচিত এমপিরা।

উল্লেখ্য, সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে প্রথমে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসে শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা জোরদার কলম্বোতে

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা জোরদার কলম্বোতে