বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিসের মানবিকতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিসের মানবিকতা

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিসের মানবিকতা ছবির ক্যাপশন:

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলা এলাকায় প্রায় ৩০ ফুট উঁচু একটি খেজুর গাছে উঠে আটকে পড়ে একটি বিড়াল। নিচে নামতে না পেরে টানা প্রায় চার ঘণ্টা ধরে গাছের ডালে বসে করুণ স্বরে ডাকাডাকি করতে থাকে প্রাণিটি।

স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে বিড়ালটিকে নামানোর চেষ্টা করেন। তবে গাছের উচ্চতা বেশি হওয়ায় এবং ঝুঁকির কারণে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। পরে স্থানীয় সাংবাদিক এসএম ফরহাদ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে যশোর ফায়ার সার্ভিসের একটি দল। অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত বিড়ালটিকে অক্ষত অবস্থায় গাছ থেকে উদ্ধার করেন তারা।

উদ্ধারের সময় ঘটনাস্থলে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই ফায়ার সার্ভিসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল ইসলাম বলেন, ‘বিড়ালটা মুখ্য বিষয় নয়, প্রতিটি প্রাণী উদ্ধারই আমাদের দায়িত্ব।’

তার এই বক্তব্য স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন, মানুষের পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতিও ফায়ার সার্ভিসের এমন দায়িত্বশীল আচরণ মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

বর্তমানে উদ্ধার হওয়া বিড়ালটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের একজন সেটিকে নিরাপদে নিজের কাছে নিয়ে যান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য নীলিমা দোলা