তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা মমতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা মমতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
তারেক রহমানকে ‘তারেক ভাই’ বলে শুভেচ্ছা মমতার ছবির ক্যাপশন:

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা দুই বাংলার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মির্জা ফখরুলের অভিযোগ: শেখ হাসিনা বিদেশে বসে দেশ অস্থিতিশীল

মির্জা ফখরুলের অভিযোগ: শেখ হাসিনা বিদেশে বসে দেশ অস্থিতিশীল