নতুন সরকারের পূর্ণমন্ত্রীদের মধ্যে ২১ জনের মন্ত্রণালয় নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেলেন
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ড. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদীর — বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
যাদের মন্ত্রণালয় এখনো নিশ্চিত হয়নি
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাকি চারজনের দায়িত্ব শিগগিরই নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কসমিক ডেস্ক