রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত ছবির ক্যাপশন:

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলে সাংগঠনিক পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা এবং নকিবুল আবছার শাওনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম সচল রাখতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যদিকে, সদস্য সচিব জিশান আহম্মেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পদ স্থগিতের পর কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত দুটি সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন জিশান আহম্মেদ। সেখানে তিনি লেখেন, "সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত।"

রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা, সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং সংগঠনের বাইরে অপতথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। আর সদস্য সচিবের পদ স্থগিতের সিদ্ধান্ত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাইবান্ধায় যৌথ মোবাইল কোর্টে পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমা

গাইবান্ধায় যৌথ মোবাইল কোর্টে পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমা