পাখি শিকার করায় কুড়িগ্রামে যুবকের এক বছরের কারাদন্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাখি শিকার করায় কুড়িগ্রামে যুবকের এক বছরের কারাদন্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
পাখি শিকার করায় কুড়িগ্রামে যুবকের এক বছরের কারাদন্ড ছবির ক্যাপশন:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে এক যুবককে এক বছরের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শিকারি জয়নাল আবেদীন, জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে

জানা যায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় জয়নাল আবেদীন ৮টি ঘুঘু পাখি শিকার করেন। এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেওয়া হয় এবং শিকার করা পাখিগুলো মাটিতে পুতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২-এর ৬/১১ ধারা ভঙ্গ এবং ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ