বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ, মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তারা।
এদিকে, রাত ৯টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
কসমিক ডেস্ক