চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি'র নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি'র নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি'র নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হকের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য ঠিকাদাররা উপস্থিত হয়ে নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রথম শ্রেণির ঠিকাদার মো. আব্দুল মান্নান, মো. জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, মো. বাদল আলীসহ জেলার বিভিন্ন ঠিকাদার অনুষ্ঠানে অংশ নেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সকল ঠিকাদারের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি জানান, ভবিষ্যতে এলজিইডির সব উন্নয়নকাজ সরকারি নীতিমালা ও বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, তাঁর দপ্তরে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কোনো ধরনের অনিয়ম বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
আদালতে জাহের আলভীর দাবি, ‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো

আদালতে জাহের আলভীর দাবি, ‘ইকরার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো