ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক পাঁচবারের এমপির জামানত বাজেয়াপ্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক পাঁচবারের এমপির জামানত বাজেয়াপ্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক পাঁচবারের এমপির জামানত বাজেয়াপ্ত ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রানীশংকৈল আংশিক) আসনে জামানত হারিয়েছেন পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি। সে হিসেবে জামানত ফিরে পেতে প্রয়োজন ছিল ৩২ হাজার ৮৩৩ ভোট। কিন্তু হাফিজ উদ্দীন আহম্মেদ পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট।

এর আগে তিনি ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ সালের উপনির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট (পোস্টাল ভোটসহ) পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মাস্টার, মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

হাফিজ উদ্দীন আহম্মেদের পাশাপাশি কম ভোট পাওয়ায় এ আসনের আরও সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন—
মামুনুর রশিদ (গণঅধিকার পরিষদ),
আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),
আবুল কালাম আজাদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি),
প্রভাত সমীর শাহাজাহান আলম (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি),
কমলা কান্ত রায় (বাংলাদেশ মাইনোরিটি পার্টি),
এসএম খলিলুর রহমান (বাংলাদেশ মুসলিম লীগ) এবং
আশা মনি (স্বতন্ত্র প্রার্থী)।

ঠাকুরগাঁও-৩ আসনের এবারের ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তর

শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তর