এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ছবির ক্যাপশন:

কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয় শুধু ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেনি, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও যোগ করেছে নতুন একটি অধ্যায়। ৩-২ গোলের কষ্টার্জিত এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ১১তমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এর ফলে স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এই পরিসংখ্যানে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি শেষ ষোলো খেলার রেকর্ড এখনো ব্রাজিলের দখলে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ পর্যন্ত ১৩ বার এই পর্বে জায়গা করে নিয়েছে। আর্জেন্টিনা ১১তমবার শেষ ষোলো নিশ্চিত করায় দুই দলের ব্যবধান এখন মাত্র দুইবারের।

এর আগে ১০ বার করে শেষ ষোলোতে উঠে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি। কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর সেই অবস্থান বদলে গেছে। এখন এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, আর স্পেন ও জার্মানি নেমে গেছে যৌথ তৃতীয় স্থানে।

বিশ্বকাপের বিভিন্ন আসরে ধারাবাহিকভাবে নকআউট পর্বে পৌঁছানোর ইতিহাসও সমৃদ্ধ করেছে আর্জেন্টিনা। ১৯৩৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। ফলে শেষ ষোলোতে তাদের মোট উপস্থিতি দাঁড়িয়েছে ১১ বার।

তবে এই পরিসংখ্যানের পেছনে বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা। এছাড়া ১৯৮২ সালের আগে বিশ্বকাপে বর্তমানের মতো রাউন্ড অব ১৬ ফরম্যাট চালু ছিল না। ফলে আগের অনেক আসরে এই পর্বে খেলার সুযোগই ছিল না।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করা দলগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিসর এবং আর্জেন্টিনা। নতুন এই রেকর্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির কঠোর প্রস্তুতি

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির কঠোর প্রস্তুতি