রাজধানীতে প্রেমিক হত্যার অভিযোগ, আদালতের নির্দেশে কারাগারে বিউটি আক্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজধানীতে প্রেমিক হত্যার অভিযোগ, আদালতের নির্দেশে কারাগারে বিউটি আক্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
রাজধানীতে প্রেমিক হত্যার অভিযোগ, আদালতের নির্দেশে কারাগারে বিউটি আক্তার ছবির ক্যাপশন:

রাজধানীর মহাখালী এলাকায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বিউটি আক্তার (২৯)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন মঞ্জুর করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, শুনানির সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, নিহত মামুন মিয়া (৩০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সা-মালিহাটি গ্রামের বাসিন্দা। অপরদিকে গ্রেপ্তার হওয়া বিউটি আক্তার একই জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের বাসিন্দা এবং তিনি বিবাহিত।

অভিযোগে বলা হয়েছে, প্রায় এক বছর আগে পারিবারিক পরিচয়ের সূত্র ধরে মামুন ও বিউটি আক্তারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট পূর্বপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন বিউটি। পরদিন ১১ জুলাই মামুন সেখানে দেখা করতে গেলে দুজনের মধ্যে বিয়ে নিয়ে কথাকাটাকাটি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে বিউটি ধারালো অস্ত্র দিয়ে মামুনকে গুরুতরভাবে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ১২ জুলাই নিহতের চাচা বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। একই সঙ্গে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০ আসনে ভোট জালিয়াতি, আইনগত পদক্ষেপ ও পুনঃগণনা চায় ১১ দলীয় জ

৩০ আসনে ভোট জালিয়াতি, আইনগত পদক্ষেপ ও পুনঃগণনা চায় ১১ দলীয় জ