চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের কারণে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ পানিসরবরাহ ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। এ কাজের অংশ হিসেবে ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ওয়াসার বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কারণে আগামী রবিবার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন বন্ধ রাখা হবে। এই শাটডাউনের ফলে চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটবে।

প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে আরাকান রোড ও আশপাশের এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল।

চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, “চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন” প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন কাজের সুবিধার্থে পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে শাটডাউনের সময় দৈনন্দিন কাজে কোনো বড় ধরনের সমস্যা না হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই আন্দোলনে ছাত্র হত্যার দায় আমি নিচ্ছি: সজীব ওয়াজেদ জয়

জুলাই আন্দোলনে ছাত্র হত্যার দায় আমি নিচ্ছি: সজীব ওয়াজেদ জয়