বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে ইতালির বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে ইতালির বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে ইতালির বার্তা ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইতালি। একইসঙ্গে বিজয়ী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। ভোটারদের অংশগ্রহণ ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল রাজনৈতিক শক্তির প্রতি গঠনমূলক ও দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়নের সম্ভাবনা নিয়ে আশাবাদও প্রকাশ করা হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন Asian Network for Free Elections (ANFREL) চেয়ারপারসন রোহানা এন হেতিয়ারাচ্চি। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে এবং সার্বিকভাবে এটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ভোট গণনার প্রক্রিয়া আরও স্বচ্ছ করা এবং নির্বাচনী প্রচারণার ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুতা আমদানি নিয়ে দ্বন্দ্বে বস্ত্র ও পোশাক খাত

সুতা আমদানি নিয়ে দ্বন্দ্বে বস্ত্র ও পোশাক খাত