ত্রয়োদশ নির্বাচনে ৩৪ দফা ইশতেহার নিয়ে মাঠে জমিয়ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ নির্বাচনে ৩৪ দফা ইশতেহার নিয়ে মাঠে জমিয়ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ত্রয়োদশ নির্বাচনে ৩৪ দফা ইশতেহার নিয়ে মাঠে জমিয়ত ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এই ইশতেহার ঘোষণা করেন।

জমিয়তের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঘোষিত ইশতেহারে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের ৩৪ দফা ইশতেহার দেশের পুঞ্জীভূত নৈতিক অবক্ষয় রোধ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের একটি বাস্তবসম্মত রূপরেখা।

তিনি বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলোর মধ্যে রয়েছে ইসলামি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে সংস্কার, আলেম-ওলামা ও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান।

বিশেষভাবে জাতীয় আত্মরক্ষা ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে পর্যায়ক্রমে আত্মরক্ষামূলক ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুর্যোগ বা জাতীয় সঙ্কটে প্রতিটি নাগরিক যেন স্বাধীনতার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সে ব্যবস্থার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দেশবাসীকে এই ইশতেহারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাউজানের যুবক

হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাউজানের যুবক