এক দিনের সফরে রংপুরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক দিনের সফরে রংপুরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
এক দিনের সফরে রংপুরে আসছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ছবির ক্যাপশন:

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) ৮ ফেব্রুয়ারি (রবিবার) এক দিনের সফরে রংপুরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা সকাল ১১:৫০ মিনিটে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ঐ দিন দুপুর ১:৫৫ মিনিটে উপদেষ্টা পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক পত্রে এই তথ্যগুলো জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে যাওয়ার অভি

ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র নিয়ে যাওয়ার অভি