ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সাত প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা ও কাউনিয়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৮ হাজার ৫০০টি।
নির্বাচনী বিধি অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ন্যূনতম ৪১,০৬৩ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩,৩৯৭ ভোট। এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে:
-
বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (‘রিকশা’) – ৩৩৭ ভোট
-
বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (‘ডাব’) – ৫৪০ ভোট
-
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (‘কাঁচি’) – ২৩১ ভোট
-
স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন (‘ঘোড়া’) – ১৬৭ ভোট
-
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (‘হাতপাখা’) – ৪,৪০৪ ভোট
-
স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম বাসার (‘হরিণ’) – ১২২ ভোট
ফলে এই সাত প্রার্থী সকলেই জামানত হারাবেন।
অপরদিকে, এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১-দলীয় ঐক্যের প্রার্থী এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫ হাজার ২৫৮ জন। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩৬,৬৭৭টি, যার মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৮,৫০০ এবং বাতিল ভোট ৮,১৭৭টি। ভোটের হার ছিল ৬৬.৬৫ শতাংশ।
কসমিক ডেস্ক