ইরান-ইসরায়েল সংঘর্ষে নিহত প্রবাসীর দেহ দেশে ফেরত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান-ইসরায়েল সংঘর্ষে নিহত প্রবাসীর দেহ দেশে ফেরত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ইরান-ইসরায়েল সংঘর্ষে নিহত প্রবাসীর দেহ দেশে ফেরত ছবির ক্যাপশন:

ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকালেই এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটের মাধ্যমে তার দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

দুবাইয়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আহমেদ আলী নিহত হন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রবাসী পরিবারের সদস্যরা বিমানবন্দরে মরদেহ গ্রহণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

এই ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের দফতর নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিএনপির নতুন মন্ত্রিসভা, সৌদি যুবরাজের শুভেচ্ছা

বিএনপির নতুন মন্ত্রিসভা, সৌদি যুবরাজের শুভেচ্ছা