রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার ছবির ক্যাপশন:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা রাইস মিলপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত সাব্বির (২২) হত্যার মূল হোতাকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. গাজিউর রহমান জানান, হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

এর আগে প্রতিবাদে স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ চালান। ‘ফাঁসি চাই’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না’ স্লোগান দিয়ে তারা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা বলেন, সাব্বির শান্ত-শিষ্ট ও ভদ্র স্বভাবের ছিলেন এবং সামান্য বিষয়কে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন।

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে সাব্বিরকে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রবিউল ইসলাম ফলকাটা ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রিপ্টো কারেন্সি লেনদেনের অভিযোগে ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব

ক্রিপ্টো কারেন্সি লেনদেনের অভিযোগে ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব