বন্যা কবলিত এলাকায় খাদ্য সহায়তা নিয়ে পার্কভিউ হসপিটালের মানবিক উদ্যোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যা কবলিত এলাকায় খাদ্য সহায়তা নিয়ে পার্কভিউ হসপিটালের মানবিক উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বন্যা কবলিত এলাকায় খাদ্য সহায়তা নিয়ে পার্কভিউ হসপিটালের মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন:

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু একটি ত্রাণ কর্মসূচি নয়, বরং সমাজের প্রতি প্রতিষ্ঠানের দায়িত্ববোধ ও মানবিক অঙ্গীকারের অংশ।

ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় বাঁশখালীর কোকদণ্ডী, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাশখালা, বাগমারা, কাথরিয়া, বৈলছড়িসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের সদস্যরা দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং অনেক পরিবার ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

সাম্প্রতিক সময়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবকেরাও দুর্গত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইলেন হা

নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইলেন হা