বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু ছবির ক্যাপশন:

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (০৫ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি জানান, দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিএটির দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএটির দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট