নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার ১০ রুটে পিংক বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার ১০ রুটে পিংক বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকার ১০ রুটে পিংক বাস ছবির ক্যাপশন:

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে ১০টি রুটে নারীদের জন্য নির্ধারিত ‘পিংক বাস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি বাস চলবে। এসব বাস সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল করবে এবং চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

রাজধানীর আবাসিক এলাকা, কর্মস্থল ও গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোকে যুক্ত করে রুটগুলো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর-১০ থেকে মতিঝিল এবং মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মতিঝিলগামী রুট রয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে। এসব রুটে গুলিস্তান, শাহবাগ, পল্টন, ফার্মগেট, কমলাপুর, বিমানবন্দর, মহাখালীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যাত্রাবিরতি থাকবে।

নতুন বাজার থেকে মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে বাস চলবে। মিরপুর-১০ থেকে মতিঝিল রুটে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান ও শাহবাগ হয়ে যাতায়াত করবে।

অন্যদিকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চাষাঢ়া, শিবু মার্কেট, জালকুড়ি, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে বাস। মোহাম্মদপুর-মতিঝিল রুটে ধানমন্ডি, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও শাহবাগ হয়ে চলাচল করবে।

রাজধানীর বাইরে বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে পিংক বাস চালুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, নারীচালক ও কন্ডাক্টর পরিচালিত এই বিশেষ বাসসেবা গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াবে। একই সঙ্গে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবু সাঈদ হত্যা মামলার রায় কাল

আবু সাঈদ হত্যা মামলার রায় কাল