ইরান যুদ্ধ শেষের পথে বাধা দিলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান যুদ্ধ শেষের পথে বাধা দিলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ইরান যুদ্ধ শেষের পথে বাধা দিলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের ছবির ক্যাপশন:

ইরান যুদ্ধের অবসানে বাধা সৃষ্টি করলে ওমানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়া এবং বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়ংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। ওমান ও ইরানের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং নৌ চলাচল নিয়ে চলমান দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই তাঁর এমন বক্তব্য সামনে এলো।

ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত যুদ্ধের অবসান বা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বাস্তবায়িত হয়নি। এর মধ্যেই ওমানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় ইরান, ওমান ও আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে এর নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে যেকোনো উত্তেজনা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, চাপে সৌদি-কু

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য, চাপে সৌদি-কু