ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ২০ ব্রডগেজ কোচ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ২০ ব্রডগেজ কোচ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ২০ ব্রডগেজ কোচ ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে নির্মিত ২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। নতুন এই চালানে বিভিন্ন ধরনের যাত্রীবাহী কোচ রয়েছে, যা দেশের পুরনো রেল বহরে যুক্ত হবে।

প্রথম চালানের ২০টি কোচের মধ্যে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার রয়েছে। ভারতীয় রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোচগুলোতে বেশ কিছু নতুন নকশা ও পরিবর্তন আনা হয়েছে। এলএইচবি ধরনের কোচে এসব বৈশিষ্ট্যের কয়েকটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল কোচ নির্মাণ ও সরবরাহে সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। রেল সূত্রে জানা গেছে, কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতা ২০১৫-১৬ সাল থেকে চলমান। ওই সময়ে ভারতীয় কারখানাটি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল।

পরবর্তী সময়ে এই সহযোগিতার ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আরও ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। এসব কোচ সাতটি ভিন্ন ধরনের হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রায় ৯১৫ কোটি টাকার চুক্তির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নতুন কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান পুরনো বহরের সঙ্গে যুক্ত করা হবে।

রেলওয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ-ভারতের চলমান রেল সহযোগিতাও আরও জোরদার হবে। প্রথম চালানের ২০টি কোচ বাংলাদেশে পৌঁছানোর মধ্য দিয়ে বড় এই সরবরাহ প্রকল্পের বাস্তব অগ্রগতি শুরু হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী