থালাপতি বিজয়ের ‘জন নায়গন’ প্রথম দিনে আয় করল ৭৮ কোটি রুপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

থালাপতি বিজয়ের ‘জন নায়গন’ প্রথম দিনে আয় করল ৭৮ কোটি রুপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
থালাপতি বিজয়ের ‘জন নায়গন’ প্রথম দিনে আয় করল ৭৮ কোটি রুপি ছবির ক্যাপশন:

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ অবশেষে সেন্সর-সংক্রান্ত জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও প্রথম দিনের আয় প্রত্যাশা পূরণ করলেও নতুন কোনো রেকর্ড গড়তে পারেনি।

বাণিজ্য বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে নিট ৪১ কোটি রুপি আয় করেছে ছবিটি। আন্তর্জাতিক বাজার থেকে আরও ৩০ কোটি রুপি যোগ হওয়ায় প্রথম দিনেই বিশ্বব্যাপী ৭৮.২৭ কোটি রুপি গ্রস আয় করেছে ‘জন নায়গন’।

ভারতে মুক্তির প্রথম দিনে বিভিন্ন ভাষায় মোট ১৩,০৬৭টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই সবচেয়ে বেশি ৩৬.৫০ কোটি রুপি আয় এসেছে। এছাড়া তেলেগু সংস্করণে ২.৭৫ কোটি রুপি এবং হিন্দি সংস্করণে ১.৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে ছবিটি। দেশীয় বাজারে গ্রস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮.২৭ কোটি রুপি

তবে এই সংগ্রহ সত্ত্বেও থালাপতি বিজয়ের আগের জনপ্রিয় সিনেমা ‘বিস্ট’, যার উদ্বোধনী দিনের আয় ছিল ৪৯.৩০ কোটি রুপি, এবং ‘গোট’, যার প্রথম দিনের আয় ৪৪ কোটি রুপি, সেই রেকর্ড ছাড়াতে পারেনি ‘জন নায়গন’। একই সঙ্গে প্রথম দিনে ৫০ কোটি রুপির বেশি আয় করা তামিল সিনেমার তালিকাতেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ছবিটি।

বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে রজনীকান্ত অভিনীত ‘কুলি’, যার উদ্বোধনী দিনের আয় ৬৫ কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজয়েরই ‘লিও’, যা প্রথম দিনে ৬৪.৮০ কোটি রুপি আয় করেছিল।

এর আগে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা পূর্বাভাস দিয়েছিলেন, ‘জন নায়গন’ ভারতে অন্তত ৬০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৯০ কোটি রুপি আয় করতে পারে। তবে প্রথম দিনের প্রকৃত আয় সেই অনুমানের চেয়ে কিছুটা কম হয়েছে।

ছবিটিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিতা বাইজু। সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। উদ্বোধনী দিনে প্রত্যাশিত রেকর্ড না গড়লেও সপ্তাহান্তে দর্শক উপস্থিতি বাড়লে ছবিটির বক্স অফিস সংগ্রহ আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব নাকচ করলেন পুতিন

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব নাকচ করলেন পুতিন