সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! ছবির ক্যাপশন:

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব কমিটির সব সদস্য স্বাক্ষর করেছেন। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে নবম পে স্কেল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোকে বড় সুখবর হিসেবে উল্লেখ করা হয়েছে।

ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি যুক্ত করলে এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

অষ্টম বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

পরবর্তীতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ তৈরির জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোয় থাকা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয়টিও বাজেট বক্তৃতায় তুলে ধরা হয়।

নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে পারে। তবে বেতন বৃদ্ধির চূড়ান্ত হার, বাস্তবায়নের সময়সূচি এবং ভাতার কাঠামো সম্পর্কে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তই কার্যকর হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা